ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   ১১৩ বার পঠিত
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা পারস্পরিক অগ্রাধিকার নি‌য়ে আলোচনা করেছেন। এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষ‌য়ে আলোচনা করেন।

এসময় ২০২৫ সালে আসিয়ানের চেয়ার হতে যাওয়া মালয়েশিয়াকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি।

শুক্রবার দুপুর ২টায় ইসলামাবাদ হ‌য়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। বন্ধু আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa