ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ১৩ বার পঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত  

লক্ষ্মীপুরের রায়পুরে এক নারী ও তাঁর দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫), তাঁর মেয়ে ইকরা (১৭) ও সিফা (১৩)। গুরুতর আহত ছায়মাকে (২১) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। শাহীনুরের স্বামী কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুতায়িদ হয়ে মারা যান। এর পর থেকে পরিবারটি রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাঁরা প্লাস্টিকজাত পণ্য ফেরি করে বিক্রি করতেন। স্বামীর মৃত্যুর পর পরিবারের জীবিকা নির্বাহে ছেলে সিফাত ফল বিক্রি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়া বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের ম্যাচ ঘিরে সরকারি ছুটির ঘোষণা

এ ঘটনায় জহির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় তাঁকেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। নিহতদের সঙ্গে তার গ্রামের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa