ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

লেবাননে বাংলাদে‌শিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   ৩৯ বার পঠিত
লেবাননে বাংলাদে‌শিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনার কথা জা‌নি‌য়ে এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নি‌তে অনু‌রোধ করেছে বাংলাদেশ দূতাবাস।।

লেবাননের স্থানীয় সময় রবিবার (৬ অ‌ক্টোবর) দিবাগত রা‌তে এক জরু‌রি বার্তায় এই পরামর্শ দি‌য়ে‌ছে দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাতে বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সবাইকে দ্রুত দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকা ছেড়ে অন্যত্র তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে রবিবার (৬ অক্টোবর) রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুত কেঁপে ওঠে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa