ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

সুইডেনকে ৫–১ গোলে গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
রবিবার, ২১ জুন ২০২৬   ১৩ বার পঠিত
সুইডেনকে ৫–১ গোলে গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত  

কোডি গাকপো এবং ব্রায়ান ব্রবের জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে ডাচরা তাদের শক্তিমত্তার স্পষ্ট বার্তা দিয়েছে। প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ছিনিয়ে নেয়া এই জয় নেদারল্যান্ডসকে নকআউট পর্বের একেবারে দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

রোনাল্ড কোম্যানের দল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে। সুইডেনের সংগ্রহ তিন পয়েন্ট।

সুইডেনও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল, কিন্তু ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রাগেনের দুর্দান্ত সেভ এবং নিজেদের দুর্বল ফিনিশিংয়ের কারণে তারা সফল হতে পারেনি। তবে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা এখনও সুইডেনের জন্য উজ্জ্বল।

সান্ডারল্যান্ডের স্ট্রাইকার ব্রায়ান ব্রবে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান এবং ৫ ও ১৭ মিনিটে গোল করে কোচ কোম্যানের আস্থার প্রতিদান দেন। ২৪ বছর বয়সী ব্রবে আন্তর্জাতিক অভিষেকের পর গত তিন বছরে দেশের হয়ে মাত্র একটি গোল করেছিলেন। এই ম্যাচে তিনি সেই পরিসংখ্যান অনেকটাই সমৃদ্ধ করেন।

প্রিমিয়ার লিগের তারকায় ভরা ম্যাচটিতে লিভারপুলের কোডি গাকপোর এ্যাসিস্টে প্রথম গোলের দেখা পান ব্রবে। দ্বিতীয়ার্ধে শুরুতেই গাকপো দুটি গোল করেন। ম্যাচের প্রায় এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগে বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ দেন। তবে শেষের দিকে ডাচদের পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিলে।

শিরোপা অভিযানের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করা নেদারল্যান্ডস কালকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। কমলা রঙে সজ্জিত সমর্থক এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার-এর উপস্থিতিতে দলটি উজ্জীবিত ছিল।

জাপানের বিপক্ষে গোল করা সামারভিলের পরিবর্তে ব্রবেকে নামানো হয়েছিল। ম্যাচের প্রথম গোলটি করে সেই সিদ্ধান্তকে তিনি সঠিক প্রমাণ করেন। গোলটি ছিল প্রিমিয়ার লিগের সমন্বিত প্রচেষ্টার ফল। গোলরক্ষক ফারব্রাগেন, মিডফিল্ডার তিজিয়ানি রেইনডার্স এবং গাকপো সবাই আক্রমণ গঠনে ভূমিকা রাখেন।

প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো সুইডেন ব্রবের শারীরিক শক্তির সামনে অসহায় হয়ে পড়ে। অন্যদিকে লিভারপুলের আলেকজান্ডার ইসাক এবং আর্সেনালের ভিক্টর গিওকেরেসকে নিয়ে গড়া সুইডেনের আক্রমণভাগ কার্যত নিষ্ক্রিয় ছিল।

আরও পড়ুন: সিলেটে হাম-রুবেলায় মৃত্যু বেড়ে ৭৬, আক্রান্ত ৩৩০

প্রথম গোলের ১২ মিনিট পর ব্রবে নিজের দ্বিতীয় গোল করেন। ডেনজেল ডামফ্রাইসের ডিফ্লেক্টেড ক্রস তার সামনে চলে এলে তিনি তা জালে পাঠিযয়ে ব্যবধান দ্বিগুন করেন।

প্রথমার্ধের শেষ দিকে গিওকেরেস ও আয়ারি আরও কয়েকবার গোলের সুযোগ পেলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক ফারব্রুগেন দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। বিরতিতে কোম্যান মালেনের পরিবর্তে সামারভিলকে নামান। আর মাত্র দুই মিনিট পর সুইডেনের জন্য ম্যাচটি কার্যত অসম্ভব হয়ে যায়। ডামফ্রাইসের আরেকটি নিচু ক্রস থেকে গাকপো পোস্টের কাছ থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন।

ডাচদের প্রথম তিনটি গোলই প্রায় একই ধরনের আক্রমণ থেকে আসে।

৫৪ মিনিটে গাকপো নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালের নিচের কোণে পাঠান তিনি। পাঁচ মিনিট পর নটিংহাম ফরেস্টের উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান কিছুটা কমান।

তবে ম্যাচের শেষ দিকে ওয়েস্ট হ্যামের সামারভিল নিজের দ্বিতীয় বিশ্বকাপ গোলটি করে নেদারল্যান্ডসের ৫-১ গোলের বিশাল জয় নিশ্চিত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa