ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

সৌদি বাদশাহর খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৮ বার পঠিত
সৌদি বাদশাহর খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি

ছবি: সংগৃহীত  

বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে সম্পূর্ণ নিজস্ব খরচে পবিত্র ওমরাহ পালনের বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ (দুই পবিত্র মসজিদের কাস্টডিয়ানের অতিথি) কর্মসূচির আওতায় নির্বাচিত ভাগ্যবন্তর মুসল্লিরা এই রাজকীয় আতিথেয়তা লাভ করবেন। ওমরাহ পালনের এই পুরো কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে থাকবে সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’-এর এক প্রতিবেদনে জানানো হয়, আসন্ন ১৪৪৮ হিজরি বছরের মধ্যে মোট চারটি ধাপে এই বিশেষ কর্মসূচিটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে পবিত্র ওমরাহ পালনের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে। ওমরাহ পালনের তালিকায় থাকা এশীয় দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

বাদশাহ সালমানের এই যুগান্তকারী ও বৈশ্বিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী এবং এই কর্মসূচির প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল-শেখ। তিনি সৌদি রাজপরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসলাম ও মুসলিম বিশ্বের সামগ্রিক কল্যাণে যে ধারাবাহিক ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন, এই রাজকীয় ওমরাহ উদ্যোগ তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa