ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করল মুসলিম যুবক

রবিবার, ২৬ জুলাই ২০২০   ৩২০ বার পঠিত
হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করল মুসলিম যুবক

বার্ধক্যজনিত কারণে ভারতের কর্নাটকে ৬২ বছরের বৃদ্ধ ব্রাহ্মণের মৃত্যু হয়েছে। কিন্তু করোনার ভয়ে পরিবারের কেউ তার দেহ চোখে একবার দেখতেও রাজি হননি। শেষ পর্যন্ত বৃদ্ধের শেষকৃত্যে এগিয়ে এলেন আসিফ নামে এক মুসলিম যুবক।

মুহাম্মদ আসিফ বৃহস্পতিবার বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেছেন। হিন্দু রীতি মেনে মুখাগ্নি ও ছাই সংগ্রহ করে উদ্দিনাহিথলুর কাছে ভাদাভান্দেশ্বরা মন্দিরের কাছে সমুদ্রের পানি সেই ছাই বিসর্জন দিয়েছেন আসিফ।

বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল যে তার শরীরের শেষ অংশটুকু যেন ওই সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু করোনার ভয়ে পরিবারের কেউই সেই দেহ ছোঁয়া তো দূরের কথা, একবার দেখতেও রাজি হননি।

অবিবাহিত বৃদ্ধের চার ভাইবোন রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করা হয়, কিন্তু কেউই শেষকৃত্য করতে রাজি হননি। শ্মশানেও দেহ নিয়ে যেতে অস্বীকার করেন তারা। বৃদ্ধের বোনের সঙ্গে বেঙ্গালুরুতে ফোন করে কথা বলেন আসিফ। তিনিই আসিফকে শেষকৃত্য করতে বলেছিলেন। মুলকি পুলিশের অনুমতি নিয়ে আসিফ সেই দেহ শ্মশানে নিয়ে যান।

গত ২০১৮ সাল থেকে মুলকির একটি অনাথ আশ্রমে থাকতেন ওই বৃদ্ধ। আসিফই তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওই আশ্রমে নিয়ে গিয়েছিলেন।

আসিফ জানিয়েছেন, শেষ কয়েকদিন ধরে বৃদ্ধ খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরেই মুলকির সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যা ছিল ওই বৃদ্ধের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us