ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

মাহমুদ উল্লাহর বিদায়ী ম্যাচে ভারতের কাছে লজ্জাজনক হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শনিবার, ১২ অক্টোবর ২০২৪   ৭৪ বার পঠিত
মাহমুদ উল্লাহর বিদায়ী ম্যাচে ভারতের কাছে লজ্জাজনক হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ভারতের কাছে তৃতীয় ও শেষ ম্যাচে ১৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

 

এর আগে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও ২-০ ব্যবধানে হারে টাইগাররা।

 

শনিবারের ম্যাচে ২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬৪ রানের থামতে হয় টাইগারদের।

 

মাহমুদউল্লাহ বিদায়ী ম্যাচে ৯ বল খেলে এক বাউন্ডারিতে করেন মাত্র ৮ রান। এর আগে ২ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট।

লিটন দাস ২৫ বলে করেন ৪২ রান। তাওহিদ হৃদয় ৪২ বলে ৫ চার আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৬৩ রানে। বাকিরা কেউই সুবিধা করতে পারেননি।

 

টপ অর্ডারের তিন ব্যাটার পারভেজ হোসেন ইমন ১ বলে ০, তানজিদ তামিম ১২ বলে ১৫ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ বলে করেন মাত্র ১৪ রান।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১, আভিশেক ৪, সুরিয়াকুমার ৭৫, পারাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, ওয়াশিংটন ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৭ (ইমন ০, তানজিদ ১৫, শান্ত ১৪, লিটন ৪২, হৃদয় ৬৩*, মাহমুদউল্লাহ ৮, মেহেদি ৩, রিশাদ ০, তানজিম ৮*; মায়াঙ্ক ৪-০-৩২-২, পান্ডিয়া ৩-০-৩২-০, ওয়াশিংটন ১-০-৪-১, নিতিশ ৩-০-৩১-১, বিষ্ণই ৪-১-৩০-৩, ভারুন ৪-০-২৩-০, আভিশেক ১-০-৮-০)।

 

ফলাফল: ১৩৩ রানে জয়ী ভারত।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ৩-০তে জয়ী।

 

ম্যান অব দা ম্যাচ: সাঞ্জু স্যামসন।

 

ম্যান অব দা সিরিজ: হার্দিক পান্ডিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa