ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

ব্রাজিল-জাপান খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৫২ বার পঠিত
ব্রাজিল-জাপান খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত  

ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সালিশ বৈঠক শেষে আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় ইউনিট-বিএনপির সভাপতি সাদ্দাম গুরুতর আহত হয়েছেন। রাজধানীর আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় গতকাল বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে। বর্তমানে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের বি ব্লকে থাকতেন। তিনি নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গত ২৯ তারিখ ব্রাজিল বনাম জাপান খেলাকে কেন্দ্র করে তাদের হাতাহাতি হয়। এ ঘটনার এক দিন পর আবারও এই বিষয়টি নিয়ে মারামারি হয়। পরবর্তীতে বুধবার রাত ৮টার দিকে নবোদয় কাঁচাবাজারের পাশে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আবুল বাশার বাদশা ও সাদ্দাম নামে দুই বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুজনকেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আবুল বাসার বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন: খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন স্পিকার

পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিল ও জাপান ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক বাঁশি বাজিয়ে হইচই করেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব নবোদয় কাঁচাবাজারের ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবার সন্ধ্যার পর একই স্থানে নীরবের ভাই রিপন ও ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন মুখোমুখি হলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় বাজারে বিরোধ মীমাংসার জন্য একটি বিচার-সালিশ বসে। সালিশ শেষে মাসুম, রবিন, নাহিদ, রিপন, নিরব, পারভেজ, মজনু, সুমন ও শহিদসহ কয়েকজন ধারালো ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হাবিবের পক্ষের লোকজনসহ নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

হামলার পর উপস্থিত লোকজন আহত দুই নেতাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়। আহত সাদ্দাম বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালেই চিকিৎসাধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa