https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলন ও বিরোধীদের ওপর পুলিশের হামলার ঘটনার মুখে যুবকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে তিনি তরুণদের সুরক্ষায় সরকারের অবস্থান ও নতুন পদক্ষেপের কথা জানান।
প্রধানমন্ত্রী মোদি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মোদি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।


