https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিসবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। আজ শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে সর্বোচ্চ ৮৩ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন এবং খুলনা বিভাগে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে রংপুর বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯১
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪০ জনে। এর মধ্যে পুরুষ রোগী ৬১ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৬ শতাংশ।
আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১১ হাজার ৪৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


