ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা
Advertise with us

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১ বার পঠিত
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  ছবি: -সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে এই নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি—এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সাংবিধানিক সময় রয়েছে। ফলে এখনই বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই। আর নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা সময়ই বলে দেবে।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিরোধবিষয়ক অধ্যাদেশসহ মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপিত হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

রাজনীতি ও মানবাধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো প্রত্যাহারে কাজ করছে সরকার। তবে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বর্তমানে বিচারবহির্ভূত হত্যা শূন্যের কোটায়। আর অপরাধী যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের কোনো মামলা প্রত্যাহার করা হবে না।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষের প্রায় দুই বছর আগেই সম্প্রতি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

সংবিধানের বিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa