ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা
Advertise with us

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

ছবি: -সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই ব্যবসায়ী। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় আহত অন্য দুজন হলেন—ব্যবসায়ী নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন জানান, শুক্রবার রাতে তারা ওপেক্স পোশাক কারখানার সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪-৫ জন অপরিচিত যুবককে তাদের আশেপাশে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। গতিবিধি দেখে সন্দেহ হলে ইউসুফ আলী তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে এক যুবক পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। বুলেটের আঘাতে ইউসুফ আলী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সঙ্গে থাকা আরও দুজন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি, ২০ হাজার মানুষ স্থানান্তর

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের মূল কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa