ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে একযোগে কাজ করছে সরকার: প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে একযোগে কাজ করছে সরকার: প্রেসসচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।  ছবি: -সংগৃহীত

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানিয়েছেন, সরকার একই সাথে নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে কেবল কথার ফুলঝুরি ছড়ানো হয়েছিল, কিন্তু বাস্তবে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া সামগ্রিক অগ্রগতি অসম্ভব উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে বিশ্বাসী। দেশের সমৃদ্ধির স্বার্থে মতাদর্শের ভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সোনার বাজারে নতুন রেকর্ড গড়ার ইঙ্গিত, ৫বছরে দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সব ধরনের রাজনৈতিক ব্যক্তি-বন্দনার অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি মাসে ঢাকার বাইরে বিভিন্ন জেলা সফর করছেন। এছাড়া, এবারের বাজেটকে সরকারের একটি বড় অর্জন হিসেবে আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, এটি একটি জীবনবান্ধব বাজেট; যার ফলে পাস হওয়ার পর বাজারে কোনো পণ্যের দাম বা জনজীবনে অস্থিরতা বাড়েনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa