ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ছবি: -সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার ব্রাজিল সমর্থক অপূর্বর (১৮) গ্রুপের সাথে আর্জেন্টিনা সমর্থক হাবিবের (২০) গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তেজনা চলছিল। ব্রাজিলের হারের পর হাবিবের দল আনন্দ-উল্লাস করেছিল। পরবর্তীতে আর্জেন্টিনা হেরে গেলে অপূর্বর সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব ও তার দলবল ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়।

পরবর্তীতে ব্রাজিল সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং নারীদের লাঞ্ছিত করে। এলাকা ত্যাগ করার সময় তারা একাধিক ককটেল বা ককটেলসদৃশ হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনার একপর্যায়ে এলাকাবাসী আর্জেন্টিনা সমর্থকদের সাথে যোগ দিয়ে আক্রমণকারীদের প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সংঘর্ষে জড়ানোরা মূলত কিশোর বয়সের। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa