ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে লড়ায় নিষেধাজ্ঞা ইসির

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে লড়ায় নিষেধাজ্ঞা ইসির

ছবি: -সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতার যোগ্যতায় একাধিক বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত কমিশনের ১২তম সভা শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের কোনো পদে প্রার্থী হতে পারবেন না। ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং বিদ্যুৎ, গ্যাস, পানিসহ যেকোনো ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিরা নির্বাচনে প্রার্থিতার অযোগ্য হবেন।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত আইনে এসব সংশোধনী এনে প্রস্তাবটি শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

বর্তমানে ১৬ বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করে রাখা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকায় যুক্ত হন। তবে এখন থেকে এনআইডি ও ভোটার তালিকা ব্যবস্থাপনায় তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমিয়ে এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক স্তর থেকে শুরু করা যায় কি না, তা পর্যালোচনা করছে কমিশন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa