ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

সবুজবাগে দুষ্কৃতকারীদের কোপে প্রাণ হারালেন ওয়ার্ড বিএনপি কর্মী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
সবুজবাগে দুষ্কৃতকারীদের কোপে প্রাণ হারালেন ওয়ার্ড বিএনপি কর্মী

ছবি: -সংগৃহীত

রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার এলাকায় পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আবুল কাশেমের ছেলে। তিনি সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণামতে, পূর্ববিরোধের জের ধরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আরও পড়ুন: ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের হামলা

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মরদেহের ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa