ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কর ফাঁকি দেওয়া কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   ৪২ বার পঠিত
কর ফাঁকি দেওয়া কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের

ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে করফাঁকি দেয়ার প্রবণতা রয়েছে। তবে এখন থেকে করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না, করফাঁকি দেয়া কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা। এরপর সার্ভিস সেন্টার ঘুরে দেখেন তারা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর অলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করা হয়। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এনবিআর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa