ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস, দেখে নিন কে সে?

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   ৫৩ বার পঠিত
ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস, দেখে নিন কে সে?

চলতি বছর ফুটবলারের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হবে আগামী ২৮ অক্টোবর। আলোচনায় রয়েছেন রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ উদ্যোগে দেওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাচ্ছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

বিদায়ী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এই ব্রাজিলিয়ান। এরই মধ্যে প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ওই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের সোনালী বলটি ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকার হাতে উঠতে চলেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।

মার্কা জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর মাদ্রিদের গ্রান ভিয়ায় নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে চলেছে, এতে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিনিসিয়ুস ও সোনালী রঙের থিম। সেই সঙ্গে গোল্ডেন বুট ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa