ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ভারত এবার বন্ধু হয়ে কোন ম্যাচ না জেতা বাংলাদেশকে পৌঁছে দিলো সেমিফাইনালে

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   ৬৪ বার পঠিত
ভারত এবার বন্ধু হয়ে কোন ম্যাচ না জেতা বাংলাদেশকে পৌঁছে দিলো সেমিফাইনালে

আসরে এখনো কোনো জয়ের দেখাই পায়নি বাংলাদেশ, দুই ম্যাচে অর্জন কেবল একটা ড্র। আর তাতেই কিনা সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে টাইগাররা! এমনটাই ঘটেছে সাইফুল বারীর দলের সাথে। ভারতের জয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মালদ্বীপের মুখোমুখি হয় ভারত। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে যেখানে ভুটানকে ৩-০ গোলের জয় হারান নীল জার্সিধারীরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখে তারা। তাতে কপাল খুলে যায় বাংলাদেশেরও।

কোনো ম্যাচ না জিতেও গোল ব্যবধানে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নিশ্চিত করেছে শেষ চার। গোল গড়ে বাংলাদেশ শ্রেয়তর অবস্থান (-১)। যেখানে গোল গড়ে মালদ্বীপের অবস্থান (-৩)।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ তে হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছিল সাইফুল বারীর দল। সেমিফাইনালে উঠতে তাই ভারত- মালদ্বীপ ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। এই ম্যাচে ভারত ২ বা তার চেয়ে বেশি গোলে জিতলেই কেবল সুযোগ ছিল তাদের।

অন্যদিকে জিতলে বা ড্র করলে তো বটেই, ১ গোলের ব্যবধানে হারলেও শেষ চারে উঠে যেত নেপাল। তবে ভারতের বিপক্ষে সেই সমীকরণ ধরে রাখতে পারেনি তারা। বাংলাদেশের চেয়ে বেশি ব্যবধানে হারায় কপাল পুড়েছে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মালদ্বীপ।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। রানার্সআপ হওয়ায় বাংলাদেশ দল শেষ চারের ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের। গ্রুপ ‘বি’-এ সেরা হওয়ার দৌড়ে আছে ভুটান ও পাকিস্তান, দুই দলের পয়েন্ট ৪ করে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa