ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের, হজে আর ভিক্ষুক পাঠাবেন না

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   ৫৫ বার পঠিত
পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের, হজে আর ভিক্ষুক পাঠাবেন না

হজযাত্রীর ছদ্মবেশে আর ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি ভিক্ষুকদের সৌদি আরবে ঢোকা রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাকিস্তানকে অনুরোধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে তা পাকিস্তানি ওমরাহ ও হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং পাকিস্তানি ভিক্ষুকদের ওমরাহ ভিসার আওতায় দেশটিতে প্রবেশে বাধা দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় বলেছে, সৌদি সরকারের বার্তা পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় ‘ওমরাহ আইন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য হবে ওমরাহর উদ্দেশে নাগরিকদের ভ্রমণের সুবিধা প্রদানকারী ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা, তাদের আইনি তত্ত্বাবধানে আনা।

সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় দেশটির সরকারকে ধর্মীয় বিধি পালনের আড়ালে ভিক্ষুকদের সৌদি আরবে ভ্রমণ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করতে আহ্বান জানিয়েছে।

এর আগে, সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আহমেদ আল-মালকির সঙ্গে বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আশ্বস্ত করেছিলেন যে, সৌদি আরবে ভিক্ষুক পাঠানোর জন্য দায়ী মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এফআইএ) এই নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa