ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ইসরাইলি হামলায় নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   ৭৬ বার পঠিত
ইসরাইলি হামলায় নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ

লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। 

শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে, ইসরাইলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন।

এর আগে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা।

শুক্রবার বৈরুতের দাহিয় এলাকায় ইসরাইলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

এদিকে হিজবুল্লাহ প্রধানের নিহতের এ সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

ইসরাইলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এ অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি করতে পারে।

হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়াসহ লেবাননকেও রক্ষা করবে।সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa