ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

‘আড়াই’ দিনের টেস্টেও হারল বাংলাদেশ, রেকর্ড ভারতের

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   ৫৪ বার পঠিত
‘আড়াই’ দিনের টেস্টেও হারল বাংলাদেশ, রেকর্ড ভারতের

কানপুর টেস্টে প্রায় আড়াই দিন ভেসে যায় বৃষ্টিতে। তাই অনেকেই ভেবেছিল ড্র হবে টেস্টটি। তবে এমন ম্যাচও এক সেশন আগেই হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে ৭ উইকেটে হেরে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল।

মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ৫২ রানের লিড রোহিত শর্মা দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯৫ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৮ রানে ৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা।

তার বিদায়ের পর ক্রিজে আসেন শিবমন গিল। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৩৪ রানে ১০ বলে ৬ রান করে আউট হন গিল। তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন যশস্বী জয়সওয়াল।

এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের পথে এগোতে থাকে ভারত। ৪৩ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। এরপরই দলীয় ৯২ রানে ৪৫ বলে ৫১ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসা রিঝভ পন্থকে নিয়ে ১৭ ওভার ২ বলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। মিরাজ হাসান মিরাজ ২টি ও তাইজুল ইসলাম নেন ১টি উইকেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa