ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কলকাতার পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

বুধবার, ০২ অক্টোবর ২০২৪   ৪৮ বার পঠিত
কলকাতার পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ইকোপার্কে দেখা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেখানে আড্ডা দেওয়ার সময় বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় তিনি ধরা পড়েন।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বেসরকারি ওই টেলিভিশন জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকোপার্কে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সেখানে আরো ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ বেশ কয়েকজন।

এ সময় আসাদুজ্জামান খানের মুখে সাদা দাড়ি দেখা যায়। পরে পার্কে কিছু বাংলাদেশি জড়ো হয়ে যাওয়ায় তারা দ্রুত সটকে পড়েন। এ ছাড়া কিছু অপরিচিত লোকজন ভিডিও করতে বাধা দিচ্ছিলেন। তবে সেখানে থাকা কয়েকজন বাংলাদেশি তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি পালিয়ে দেশ ছাড়েন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa