ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

আদালতে হট্টগোল-চলে গেলেন বিচারক, জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   ৩৫ বার পঠিত
আদালতে হট্টগোল-চলে গেলেন বিচারক, জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সরকারের সাবেক আমলা ও পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই আদালতে বেলা ১১টার দিকে এম এ মান্নানের জামিন শুনানির সময় আইনজীবীদের দুপক্ষের মধ্যে হট্টগোল হয়, এসময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।

দুপুরে আবার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে বেলা আড়াইটার দিকে বিচারক এম এ মান্নানের জামিন মঞ্জুর করেন। তবে এসময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।

এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আর শাস্তির দাবিতে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একাধিবার বিক্ষোভ করেছেন।

সাবেক আমলা এম এ মান্নান যুগ্ম সচিব হিসেবে চাকরিজীবন শেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সুনামগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আর ২০১৮ সালের নির্বাচনের পর পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa