ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবির অধ্যাপক মোবাশ্বের মোনেম

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   ৪৭ বার পঠিত
পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবির অধ্যাপক মোবাশ্বের মোনেম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০২০ সালের সেপ্টেম্বরে পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেওয় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন মঙ্গলবার ১২ জন সদস্যসহ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি উঠেছিল। এমন প্রেক্ষাপটে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই বিদায় নেন সাংবধানিক পদের এ চেয়ারম্যান।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, একজন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার সুযোগ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa