ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   ৩৯ বার পঠিত
স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

ঘুষ বাণিজ্য, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী-সন্তানসহ পাঁচ জনের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ অক্টোবর) ক‌মিশ‌নের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এসব মামলা করা হয়। কমিশনের অনুমোদনের পর তার পরিবার ও এপিএসসহ তাদের বিরুদ্ধে মোট ৫টি পৃথক মামলা করেন কর্মকর্তারা।

প্রতিটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন। উল্লেখ্য, গত ১৫ আগস্ট নিয়োগ-পদোন্নতি কিংবা বদলিতে ঘুষ নেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তার পরিপ্রেক্ষিতেই আজ হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে এই ৫ মামলা। ৫ আগস্টের পর অনুসন্ধান শুরু হওয়া অভিযোগের প্রথম মামলা এটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa