ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

আ.লীগ বলেছিল শতকোটি, ১ কো‌টি ২৫ লাখ টাকায় চালু মিরপুর-১০ স্টেশ‌ন

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   ৪১ বার পঠিত
আ.লীগ বলেছিল শতকোটি, ১ কো‌টি ২৫ লাখ টাকায় চালু মিরপুর-১০ স্টেশ‌ন

প্রায় ১ কো‌টি ২৫ লাখ টাকায় মেরামত ক‌রে সচল করা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। অন্তত ৮৮ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থে‌কে স্টেশন‌টিতে ট্রেন থাম‌ছে‌ এবং যাত্রীরা ওঠানামা কর‌ছেন।

মঙ্গলবার স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, মিরপুর-১০ স্টেশন চালু করতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করা হ‌য়ে‌ছে, তাই সেসব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে। এছাড়া গত ২০ সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজিপাড়া স্টেশনটি চালু করা হয়।

ছাত্র জনতার অভ্যুত্থা‌নের মধ্যে গত ১৯ জুলাই মিরপুরের-১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর হয়। এ‌তে ব্যাপক ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছি‌ল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৭ জুলাই তখরকার সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের দা‌বি ক‌রেছি‌লেন, স্টেশন দু‌টি সচ‌লে ৩৫০ কোটি টাকা লাগ‌বে। চালু কর‌তে এক বছ‌রেরও বে‌শি লাগ‌তে পা‌রে। ত‌বে মাত্র ২ মাস পরেই গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়েছে।

ফাওজুল ক‌বির খান জানান, মেট্রোস্টেশন আন্দোলনকারী ছাত্ররা ভাঙচুর করেনি। যারা স্টেশন ভাঙচু‌র করেছে তাদের সিসিটিভি ফুটেজ পুলিশ‌কে দেওয়া হ‌য়ে‌ছে।

মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও প‌রিচালনার দা‌যি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলছেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই স্টেশন সচল করা হয়েছে। এ ছাড়া যাত্রীচাপ তুলনামূলক কম থাকা তিনটি স্টেশন থে‌কে কিছু যন্ত্রাংশ খু‌লে লাগা‌নো হ‌য়ে‌ছে মি‌রপুর ১০ স্টেশ‌নে। বা‌কি যন্ত্রাংশ আমদা‌নি কর‌তে হ‌বে। দ্বিতীয় পর্যা‌য়ের কাজ সম্প‌ন্নে মাস তি‌নেক সময় লাগবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa