ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

নিত্যপণ্যের দাম কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান তারেক রহমানের

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   ৫০ বার পঠিত
নিত্যপণ্যের দাম কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট দেশনায়ক তারেক রহমান নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবমুখী ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘বর্তমানে দেশে কৃষক-শ্রমিক-দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষ এমনকি ক্ষুদ্র ব্যবসায়ি ও মধ্যবিত্ত শ্রেণী দুর্বিসহ পরিস্থিতির মুখোমুখি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে দিশেহারা। জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। তাই অন্তর্বর্তী সরকারকে বলবো- আপনারা জিনিসপত্রের দাম কমাতে অগ্রাধিকারভিত্তিক বাস্তবমুখী এবং কঠোর পদক্ষেপ নিন। মানুষকে আধপেটা রেখে কোন কথায় গেলানো সম্ভব নয়। এ প্রেক্ষাপটে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার হয়তো বাড়ানো যেতে পারে।’

 

আজ শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট এসব কথা বলেন।

 

জেডআরএফ-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেডআরএফের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জুবাইদা রহমানও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। জেডআরএফ-এর নির্বাহি পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার এতে সংগঠনের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa