ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ব্রিকস সম্মেলনে লেবাননে ‘অবিলম্বে শত্রুতা বন্ধের’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   ৬৬ বার পঠিত
ব্রিকস সম্মেলনে লেবাননে ‘অবিলম্বে শত্রুতা বন্ধের’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত শান্তির’ জন্য আবেদন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে এক বক্তৃতায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

রাশিয়ার কাজানে পুতিন আয়োজিত একটি ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বক্তৃতাকালে গুতেরেস গাজায় একটি ‘অবিলম্বে যুদ্ধবিরতি’, ‘জিম্মিদের মুক্তি’ এবং লেবাননে ‘অবিলম্বে শত্রুতা বন্ধ’ করার দাবি করেন।

 

জাতিসংঘ মহাসচিব ২০২২ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন। গুতেরেস মস্কোর আক্রমণ এবং রুশ সামরিক বাহিনীর ‘ইউক্রেনীয় ভূখণ্ড দখল’-এর সমালোচনা করেন।

শীর্ষ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমাদের ইউক্রেনে শান্তি দরকার। জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও (জাতিসংঘ) সাধারণ পরিষদের প্রস্তাবের আলোকে ‘ন্যায়সঙ্গত শান্তি’।

 

তিনি সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার নীতিমালা’ সম্মান করা অপরিহার্য বলে উল্লেখ করেন।

 

শীর্ষ সম্মেলনে অন্য বিশ্ব নেতারাও লেবানন ও গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

 

সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল গাজার বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রাখার এবং তাদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

 

এদিকে, পুতিন পশ্চিমা ‘অলীক’ আশার বিষয়ে সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যাবে না।

 

মস্কো-বিরোধীরা ‘আমাদের দেশকে একটি কৌশলগত পরাজয় মোকাবেলা করার লক্ষ্য গোপন করে না’ উল্লেখ করে তিনি বলেন,‘আমি সরাসরি বলব, এগুলো অলীক হিসাব-নিকাশ। এটি কেবল তারাই করতে পারে যারা রাশিয়ার ইতিহাস জানেন না।

সূত্র : রয়টার্স।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa