ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ম্যাকাওকে ৭ গোলে উড়িয়ে বড়ো জয় পেল বাংলাদেশ

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   ৪১ বার পঠিত
ম্যাকাওকে ৭ গোলে উড়িয়ে বড়ো জয় পেল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ম্যাকাওকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ। নুরুল হুদা ফয়সাল একাই করেন চার গোল।

 

শুক্রবার নমপেনের প্রিন্স স্টেডিয়ামে ম্যাকাওয়ের জালে ৭ গোল উড়িয়ে দিয়েছেন সাইফুল বারী টিটুর শিষ্যরা। বিপরীতে একটি গোলও হজম করতে হয়নি।

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন নুরুল হুদা ফয়সাল। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি। পরে হ্যাটট্রিকের স্বাদও পান এই ফরোয়ার্ড।

 

বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক।

৭১ মিনিটে বাঁ প্রান্তের ক্রসে রিফাত কাজী কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন। দুই মিনিট পরই ম্যাকওয়ের হয়ে আত্মঘাতী গোল ট্যাং টিন। বাকিটা সময় কেবল আধিপত্য দেখান ফয়সালই। বাকি তিনটি গোলই আসে তার কাছ থেকে।

বড় জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

 

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। ২৭ অক্টোবর আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa