ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

একজন সর্বোচ্চ ৪ বিসিএস-এ অংশ নিতে পারবেন

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   ৫০ বার পঠিত
একজন সর্বোচ্চ ৪ বিসিএস-এ অংশ নিতে পারবেন

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পর চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হন। তারা বয়সসীমা যতদিন বিসিএস পরীক্ষা ততদিন করার দাবি করেন। এরপর বৃহস্পতিবার তিন থেকে চারবার অংশ নেয়ার সুযোগ দিতে একমত হয় উপদেষ্টা পরিষদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অবতীর্ণ হতে পারবে- এরূপ বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়-কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা প্রদান করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa