ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি ‘রেমিট্যান্স যোদ্ধা’ নিহত

রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   ৫৫ বার পঠিত
লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি ‘রেমিট্যান্স যোদ্ধা’ নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে হাজমিয়ে এলাকায় এই ঘটনা ঘটে। লেবাননের বাংলাদেশ দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

 

নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মাদ নিজাম (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

 

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে এই ঘটনা ঘটে। কাজে যাওয়ার পথে কফি খাওয়ার জন্য গিয়েছিলেন তখনই নিহত হন তিনি।

 

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মাদ নিজাম উদ্দিনকে ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলে অভিহিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa