ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ চলছে, সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   ৩৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ চলছে, সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

সহিংসতার শঙ্কা নিয়ে শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

 

স্থানীয় সময় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ভোট প্রদান শুরু করেন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচের ভোটাররা।

 

এর আগে কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে মধ্যরাতে ভোট দেন শহরটির ছয় নিবন্ধিত ভোটার।

 

সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় বাড়তি নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটির অধিকাংশ ভোটকেন্দ্রে চলবে ভোটগ্রহণ।

 

এরই মধ্যে দেশজুড়ে লাখ লাখ ভোটার ব্যক্তিগতভাবে বা ডাকযোগে অগ্রিম ভোটদানের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

 

স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত ৮ কোটি ২০ লাখেরও বেশি ভোটার অগ্রিম ভোট দিয়েছেন বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব।

 

এ নির্বাচনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প দুজনেই বারবার সতর্ক করে বলেছেন, অন্যজন নির্বাচিত হলে দেশটির সম্ভাব্য বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। অর্থনীতি, অভিবাসন ও গর্ভপাতের অধিকারের মতো মূল বিষয়গুলোতে ভোটাররা ভিন্ন ভিন্ন মত ধারণ করেন।

 

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি বার্ষিক জরিপে দেখা যায়, ৭৭ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান জানিয়েছেন, জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা তাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। অন্যদিকে ৭৪ শতাংশ জানান, নির্বাচনের ফল সহিংসতা নিয়ে আসতে পারে বলে উদ্বিগ্ন তারা।

 

ডিক্সভিল নচে মধ্যরাতের ভোটের ঐতিহ্য ধরে রাখতে ভোট দেয়া নিবন্ধিত ছয় ভোটারের একজন অ্যানমারি পিন্টাল।

 

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জিতুন না কেন, তিনি এই প্রাপ্তি সুন্দরভাবে গ্রহণ করবেন এবং যিনি হারবেন তিনিও নমনীয়ভাবে বিষয়টি মেনে নেবেন।’

 

শহরটির আরেক ভোটার স্কট ম্যাক্সওয়েল বলেন, ‘আমরা ঐক্য চাই। আমাদের নিজেদের মধ্যকার মতপার্থক্যগুলো সরিয়ে রেখে এই বিষয়ে একত্রিত থাকা উচিত।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa