ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   ৫৬ বার পঠিত
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে নাজমুল হোসেন শান্তর ফিফটি, জাকের-সৌম্য-নাসুমের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় টাইগাররা। এরপর বোলারদের দারুণ বোলিংয়ে সেটা ডিফেন্ড করে জয় তুলে নেয় শান্তর দল। এই ম্যাচ দিয়ে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৯ বছর পর জিতলো বাংলাদেশ।

 

আজ শারজাহতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৬৮ রানে হারায় বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। আগে ব্যাটিং করে ২৫২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সৌম্য সরকার ৩৫, জাকের আলী অনিক ৩৭ ও নাসুম আহমেদ করেন ২২ রান।

 

জবাবে ৮৪ রানে থামে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার নাসুম আহমেদের। আর ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa