ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

চট্টগ্রামে হিন্দুদের সাথে ইসকনের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
শনিবার, ০৬ জুন ২০২৬   ১৪ বার পঠিত
চট্টগ্রামে হিন্দুদের সাথে ইসকনের সংঘর্ষ

নগরীর নন্দনকানন এলাকায় ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোর চারটায় ইসকনের বিরুদ্ধে হিন্দুদের জমি ও মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ইসকনের লোকজন এবং স্থানীয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাত ৩টায় ইসকনের একদল লোক নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন জায়গায় প্রবেশের চেষ্টা করে। সেই সময় এলাকার সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। ওই সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

নগর পুলিশের (দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া, মূলত লোকনাথ মন্দির নিয়ে ইসকন ও অন্যান্য সাধারণ হিন্দুদের মধ্যে এই সংঘর্ষ হয়। ইসকন রাতের বেলা এলাকায় ঢুকলে সাধারণ হিন্দুদের সঙ্গে সংঘর্ষ হয়। আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু খাসজমি রয়েছে, যেটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয়দের অভিযোগ, ইসকন পর্যায়ক্রমে এই এলাকার জমি ও মন্দির নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এলাকার সাধারণ হিন্দুরা মনে করেন, এই জমি ও মন্দির তাদের নিজস্ব ধর্মীয় সম্পদ, যেটিতে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা মানবেন না।

এদিকে ইসকন কর্তৃক সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে সাধারণ সনাতনীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa