ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
সোমবার, ০৮ জুন ২০২৬   ১৬ বার পঠিত
সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে ভোটগ্রহণ চলে। সন্ধ্যা ফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭৪টি। তামিম পেয়েছেন ৭৩ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক পদের জন্য লড়েছেন ১৬ প্রার্থী। আর নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ভোটে তামিমের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট। ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট। মির্জা ইয়াসির আব্বাসের ভোট ৬৩। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট। ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু ও মেজর ইমরোজ আহমেদ। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa