ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

পৌনে ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ১৩ বার পঠিত
পৌনে ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না

২০২৬-২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ছে না। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরবর্তী দুই করবর্ষের জন্য করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা র্নিধারণ করে গেছে। সেটা বহাল রেখেই নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন তিনি, যা দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। অর্থমন্ত্রী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী ৫ বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করেন।

প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৪ লাখ টাকা। সবশেষ ২০৩০-৩১ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

তিন লাখ ৭৫ হাজার টাকার পরের তিন লাখ টাকা আয়ের ওপর কর দিতে হবে ১০ শতাংশ হারে। এর পরের চার লাখ আয়ের ওপর গুনতে হবে আরও ১৫ শতাংশ কর। পরের পাঁচ লাখের ওপর ২০ শতাংশ কর। পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং পরবর্তী ৩৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে আয়কর রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa