ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন ২০২৬   ২৩ বার পঠিত
আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মালয়েশিয়া থেকে তারেক রহমান যাবেন চীনে। দেশটিতে তিনি ২৩-২৬ জুন পর্যন্ত অবস্থান করবেন। সেখানে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও দেখুন: মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

সমন্বিত নদী এবং পানি ব‍্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হবে এই সফরে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই করবে ঢাকা-বেইজিং। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa