https://dailymatrivumi.com


ছবি: সংগৃহীত
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করলেও আজ রোববার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। যেখানে তাদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
শেষ ম্যাচেও লিটনকে ছাড়াই খেলবে বাংলাদেশ। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক। যথারীতি তাওহীদ হৃদয় দলকে নেতৃত্ব দেবেন। টপ অর্ডারে ব্যাটাররা ভালো করলেও অনেক দিন পর দলে ফেরা সৌম্য সরকার হতাশ করেছেন। পরপর দুই ম্যাচেই সহজ শট খেলে আউট হন। অবশ্য এই সমস্যা তানজিদ ও তাওহীদের মধ্যেও দেখা গেছে। জয়ে ফিরতে হলে আরো সাবধানী ব্যাটিং করতে হবে তাদের। অন্যদিকে শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন তাসকিন। রিশাদ মোটেও ভালো করছেন না। এজন্য একাদশ থেকে জায়গা হারাতে পারেন তিনি। অন্যদিকে নবীন বোলার আব্দুল গাফফার সাকলাইন আস্থার প্রতিদান দিচ্ছেন। শেষ ম্যাচে তার একাদশে থাকা নিয়ে শঙ্কা নেই।
আরও পড়ুন: আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারাল জার্মানি
অন্যদিকে জয়ের ছন্দ ধরে রাখতেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন তাদের তারুণ্যদীপ্ত দলটির হয়ে সবচেয়ে বেশি নজর কাড়ছেন কুপার কনোলি। ম্যাট রেনশও দলের জয়ে অবদান রাখছেন। সিরিজের শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়ে দিতে চাইবেন তারা।
বাংলাদেশ স্কোয়াড
তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাহিদ রানা।


