ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি, মৃত্যু ৫৪

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ১৮ বার পঠিত
দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি, মৃত্যু ৫৪

ছবি: সংগৃহীত  

পবিত্র হজ পালন শেষে মোট ১৬৪টি ফ্লাইটে, সর্বমোট ৬৩ হাজার ৭৮৩ জন হাজি দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ‎‎মঙ্গলবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনের তথ্য সূত্রে এসব জানা গেছে।

তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪,৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৯,৪৬৪ জন হাজি।

‎‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি ফ্লাইটে ২৮,৬৩৩ জন, সৌদি এয়ারলাইন্স ৫৮টি ফ্লাইটে ২২,৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮,৬৭২ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪,১৭৮ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।

‎হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬৬,৭৪৫ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৮,২৯৮ টি সেবা প্রদান করা হয়েছে।

‎এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫৪ জনের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন।

‎গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa