ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

আলী খামেনির জানাজা উপলক্ষে তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৬ বার পঠিত
আলী খামেনির জানাজা উপলক্ষে তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত  

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ তিন দিন তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে।

কর্তৃপক্ষের ধারণা, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। এছাড়া ৭ জুলাই পবিত্র শহর কুম এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

খামেনিকে আগামী ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। কুম ও মাশহাদেও এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবেশী ইরাকেও ৮ জুলাই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এর আগে নির্ধারিত শেষকৃত্যের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa