ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

মাতৃভূমি অনলাইন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

মিয়ানমারের অভ্যন্তরে পরপর চারটি ভারী মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা। বুধবার রাত সাড়ে ৯টার পর মাত্র ১৫ মিনিটের মধ্যে চারটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে, যা জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি কাঁপিয়ে দেয়। ভয়ে অনেকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম বিস্ফোরণের সময় নাফ নদীর ওপারে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। আগুনের ঝলক যেন আমাদের দিকেই এগিয়ে আসছিল। প্রায় সাত মাস পর আবারও মিয়ানমারের দিক থেকে গোলাবর্ষণের শব্দ শোনাগেল। প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বোঝা যায়, সীমান্তের ওপার থেকেই শব্দ আসছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ বলেন, বহুদিন পর মিয়ানমারে আবার সংঘর্ষ শুরু হয়েছে। বিস্ফোরণের প্রভাবে সীমান্তের ঘরবাড়ি কেঁপে উঠেছে এবং শিশু ও বয়স্কদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া নিশ্চিত করেছেন, রাত ৯টার দিকে মিয়ানমারের মংডু এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহপরীর দ্বীপ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এই গোলাগুলি হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে নিজেই সীমান্তে যাচ্ছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ব্রাজিল-জাপান খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্তবর্তী বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষে টেকনাফ-উখিয়া সীমান্ত কেঁপে উঠেছিল। দীর্ঘ বিরতির পর আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইনে আবার সামরিক হামলা শুরু করেছে জান্তা সরকার। একই দিন সকালে জান্তা রাখাইনের বুথে এলাকায় বিমান হামলাও চালিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa