https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
এক জয়েই দুটি ইতিহাস লিখে আর্জেন্টিনার গড়া দীর্ঘদিনের কীর্তিকেও ছাড়িয়ে গেল স্পেন। বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর লা রোহারা ছুঁয়ে ফেলেছে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার ইতালির বিশ্ব রেকর্ড।
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ের মাধ্যমে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিরল কীর্তি গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। এর মধ্য দিয়ে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত ইতালির গড়া টানা ৩৭ ম্যাচ হারহীন থাকার বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে লা রোহারা।
২০২৪ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর থেকেই অপরাজিত স্পেন। এরপর থেকে একের পর এক সাফল্য পেয়েছে তারা। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনার ২০১৯ থেকে ২০২২ সালের রেকর্ড স্পর্শ করেছিল লা রোহারা। জয় তুলে নিয়ে এবার আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে তারা।
এই ৩৭ ম্যাচের যাত্রায় স্পেন পেয়েছে ৩০টি জয়, আর ড্র করেছে ৭ ম্যাচে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করলে জয় নিশ্চিত হয়ে যায় স্পেনের।
আরও পড়ুন: রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
এখন ফাইনালে জয় পেলে টানা অপরাজিত থাকার রেকর্ডে ইতালিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাবে স্পেন। তবে ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী, পেনাল্টি শুটআউটে পাওয়া হারকে অপরাজিত থাকার ধারায় গণনা করা হয় না। তাই নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে টাইব্রেকারে হারের ম্যাচটি স্পেনের এই রেকর্ডে প্রভাব ফেলেনি।


