ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলা দায়ের ৬২% কমেছে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৩৭ বার পঠিত
মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলা দায়ের ৬২% কমেছে: আইনমন্ত্রী

ছবি: -সংগৃহীত

মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির (প্রি-কেস মধ্যস্থতা) উদ্যোগ সফল হলে দেশে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বিশাল অগ্রগতি সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি দেশের ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন, যা বিচার ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করেছে। এ অবস্থায় মামলা দায়েরের আগেই আপোসে বিরোধ নিষ্পত্তি করা গেলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি আদালতের ওপরও চাপ কমবে।

তিনি পাইলট প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০টি জেলায় এই সেবা চালুর ফলে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মে মেয়াদের তুলনায় ২০২৬ সালের একই সময়ে নতুন মামলা দায়ের গড়ে ৬২ দশমিক ০২ শতাংশ কমেছে।

মামলা হ্রাসের চিত্র:

পারিবারিক মামলা ৩,৫৫৯টি থেকে কমে ১,৭৪৪টি (৫১% হ্রাস)

বাটোয়ারা/বণ্টন মামলা ২,০০১টি থেকে কমে ৬৬১টি (৬৬.৯৭% হ্রাস)

যৌতুক নিরোধ আইন ৫,৬০৫টি থেকে কমে ১,৮১০টি (৬৭.৭১% হ্রাস)

অন্যান্য: প্রিম্পশন মামলায় ৮৮.২৪%, অকৃষি প্রজা স্বত্ব আইনে ৫৪.৮৪% এবং পিতামাতার ভরণ-পোষণ আইনে ১৮.৬০% মামলা কমেছে।

আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, বিচারাধীন যেসব মামলা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার জন্য রেফার করলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে তথ্য উপদেষ্টার বার্তা

এছাড়া, কক্সবাজার জেলায় বর্তমানে এক লাখেরও বেশি মামলা বিচারাধীন উল্লেখ করে তিনি আগামী তিন মাসের মধ্যে তা দৃশ্যমানভাবে কমিয়ে আনার নির্দেশ দেন এবং ৩০ সেপ্টেম্বর এর অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানান। বিনামূল্যে সরকারের এই আইনগত সহায়তার বিষয়টি জনগণের কাছে পৌঁছে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa