ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কুসিক কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার

শনিবার, ২৫ জুলাই ২০২০   ৩২৫ বার পঠিত
কুসিক কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেনকে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হলো।

গত ৩ জুলাই জনসম্মুখে ষাটোর্ধ্ব চাচাতো ভাই ব্যবসায়ী আক্তার হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর হোসেনকে প্রধান আসামি করা হয়। এলাকায় চাঁদাবাজি, শালিসের নামে অর্থ আদায়, বিরোধপূর্ণ জমিতে ভাগ বসানো, ভূমিদস্যুতা, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এ কাউন্সিলরের বিরুদ্ধে। আক্তার হোসেনকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় কাউন্সিলরসহ তার পাঁচ ভাইকে আসামি করে নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us