ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৫০

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   ৪৮ বার পঠিত
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৫০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় প্রায় ৫০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। বিক্ষোভের সময় সচিবালয়ের কর্মকর্তা ও আগত অতিথিরা দীর্ঘ সময় ধরে ভেতরে প্রবেশে বাধাগ্রস্ত হন। পরে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করেন।

কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এর আগে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। পরে তাদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর শিক্ষার্থীরা যে যার মতো পালিয়ে যান। পরে তারা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। শিক্ষা বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি।

আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। এটাই আমাদের দাবি।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us