ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ- কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২২ বার পঠিত
সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ- কাসেমিরো

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ছবি: সংগৃহীত  

বিশ্বকাপ এলেই ব্রাজিল–আর্জেন্টিনার সমর্থনে দুভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। রাত হোক বা ভোর— বাংলাদেশি সমর্থকদের কাছে প্রিয় দলের খেলা দেখতে কোনো কিছুই বাধা মানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তা এখন পুরো বিশ্বই জানে। জানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।

পিছিয়ে পড়েও শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিল। ম্যাচে সেলেসাওদের হয়ে সমতা সূচক গোলটি করেছেন কাসেমিরো। হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়ও। ম্যাচ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশি ভক্তদের প্রতি। মিক্সড জোনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে কাসেমিরো বলেন, ‘সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ।’ তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই বাংলাদেশের ব্রাজিলভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

শুধু ভক্তদের মন জয় করাই নয়, জাপানের বিপক্ষে গোল করে কাসেমিরো নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়. বিশ্বকাপের ইতিহাসে ১২টি ম্যাচ খেলে একটিতেও হারের মুখ না দেখার রেকর্ড স্পর্শ করেছেন এই মিডফিল্ডার. এই কীর্তি গড়ার পথে তিনি মারিও জাগালো, হুলিও ওলার্তিকলচিয়া, মেমফিস ডিপাই এবং ডালি ব্লিন্ডের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়েছেন।

আরও পড়ুন: জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল

নিজের মানসিক দৃঢ়তা নিয়ে কাসেমিরো জানান, ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগ জমাট থাকলেও কোচের পরামর্শ মেনে তারা শান্ত থেকেছেন। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে কোচ আমাদের মূলত শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেছিলেন, আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছি এবং সুযোগ আসবেই।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa