ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কবর থেকে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ১৮ বার পঠিত
কবর থেকে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি

চিত্রনায়ক সালমান শাহ। ছবি সংগৃহীত  

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার বিকেলে ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এ আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

শুনানি শেষে মরদেহ উত্তোলনের অনুমতি দেন আদালত।

সালমান শাহর মায়ের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন, নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ায় সিআইডির অভিযোগপত্র দাখিলের জন্য একটি ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। তবে প্রায় ৩০ বছর পর মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়া নাও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করা হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর মা নিলুফা জামান চৌধুরী নীলা, বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং পরিবারের সদস্যরা ঢাকার নিউ ইস্কাটনের বাসায় তাকে দেখতে যান। সেখানে স্ত্রী সামীরা হক ও এক কর্মচারী জানান, সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ফোনে জানানো হয়, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষের খাটের ওপর নিথর অবস্থায় দেখতে পান।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa