ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারাল জার্মানি

স্পোর্টস ডেস্ক
রবিবার, ২১ জুন ২০২৬   ২৪ বার পঠিত
আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারাল জার্মানি

ছবি: সংগৃহীত  

বিশ্বকাপের গ্রুপ পর্বে অতিরিক্ত সময়ের গোলে আইভরি কোস্টকে হারিয়েছে জার্মানি। এর আগে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় আইভরি কোস্ট। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির দুটি গোলই করেন বদলি খেলোয়াড় ডেনিজ উনদাভ। আইভরি কোস্টের গোলটি করেন ফ্রাঙ্ক কেসি।

ম্যাচের ১১ মিনিটে গোলরক্ষকের দক্ষতায় রক্ষা পায় আইভরি কোস্ট। জসুয়া কিমিচের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেড নেন কাই হাভার্টজ। অবধারিত সেই গোল থামিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল জার্মানরা। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে শট নেন লুকাস নমেচা। তবে শেষ মুহূর্তে ডিফেন্ডারের গায়ে লেগে বল দিক পরিবর্তন করে। পরের মিনিটেই নাথানিয়েল ব্রাউনের নেয়া কর্নার থেকে জার্মানরা গোলের দেখা পেলেও আলেকজান্ডার পাভলোভিচের গোলরক্ষককে করা ফাউলের কারণে সেটি বাতিল হয়ে যায়।

ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেয়া শটে গোল করেন কেসি। ৪০ মিনিটে আরেকটি গোল বাতিল হয় জার্মানির। আক্রমণের শুরুতে ওডিলন কুসোনোকে জামাল মুসিয়ালা ফাউল করেছেন বলে মনে হয়। তবে রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজাননি। এ সময় কাই হাভার্টজ বল জালে পাঠানোর পরই রেফারি খেলা থামিয়ে দেন। ভিএআর পর্যালোচনা রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে নিশ্চিত করে। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আইভরি কোস্ট।

আরও পড়ুন: সুইডেনকে ৫–১ গোলে গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ চালিয়ে যায় নাগেলসম্যানের শিষ্যরা। হার ঠেকাতে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড়কে মাঠে নামান জার্মান কোচ। এর ফলাফলও আসে দ্রুত। ৬৮ মিনিটে জার্মানদের সমতায় ফেরান উনদাভ। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন উনদাভ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa