ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

ছবি: -সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গ্রাহক ও কারিগরসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে আলু বাজার এলাকার ‘আরমান হেয়ার কাটিং’ নামের সেলুনটিতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) এবং সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে গ্রাহক মো. ফারুকের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ এবং জসিমের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে ১ শতাংশ দগ্ধ হওয়া কিশোর সাকিবকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa